DUFS Organization Website

DUFS Organization Website

ভাষা আন্দোলনের সকল শহীদের স্মরণে ও সকল ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এক নিদর্শন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতিবছর আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্বপ্রথম কোন বৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় দর্শকদের সামনে।

২৮শে মাঘ থেকে ২রা ফাল্গুন (১০-১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন এবং প্রাঙ্গণ জুড়ে চলেছে এই উৎসব। ধারাবাহিক আয়োজনের ১৮তম এই আসরে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিলো পুরোনো দিনের বাংলাদেশী সিনেমার পোস্টার প্রদর্শনী, বাংলা চলচ্চিত্র বিষয়ক তথ্য উপস্থাপনা,সেমিনার, গোলটেবিল, প্রদর্শিত সিনেমা সমূহের কলাকুশলীদের সাথে মত বিনিময়সহ নানা আয়োজন ।