
মহামারির সুদীর্ঘ কঠিন সময়কে পাশ কাটিয়ে দুই বছরের বিরতির পর আবারও শুরু হয় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’।
মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদের আত্মত্যাগ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছর আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’। উৎসবটি বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় দর্শকদের সামনে।
১৪২৮ এর ৯ ফাল্গুন থেকে ১৩ ফাল্গুন (২২-২৬ ফেব্রুয়ারি) পাঁচ দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন এবং পুরো প্রাঙ্গণ জুড়ে চলে এই উৎসব।
ধারাবাহিক আয়োজনের ২০তম আসরে দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে পুরনো দিনের বাংলাদেশি সিনেমার পোস্টার প্রদর্শনী, বাংলা চলচ্চিত্র বিষয়ক তথ্য উপস্থাপনা, প্রদর্শিত সিনেমা সমূহের কলাকুশলীদের সাথে সরাসরি মত বিনিময়সহ নানা আয়োজন। উৎসবের শেষদিন বিগত বছরে মুক্তিপ্রাপ্ত সেরা চলচ্চিত্রকে ‘হীরালাল সেন পদক’ দেয়া হবে।







