পাঠচক্র
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত একটি আয়োজন পাঠচক্র। সংগঠনের সদস্যরা নিজেরা কিংবা একজন আলোচকের উপস্থিতিতে চলচ্চিত্রসংক্রান্ত নির্দিষ্ট বিষয় নিয়ে পাঠচক্র আয়োজন করে। এতে চলচ্চিত্রের খুঁটিনাটি, চলচ্চিত্র পরিভাষা-ইতিহাস, পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে আলোচনা-সমালোচনা, পারষ্পরিক অভিজ্ঞতা-মতামত বিনিময় হয়। আমাদের সর্বশেষ তিনটি পাঠচক্রের বিষয় ছিল চলচ্চিত্রশিল্পে রাষ্ট্রীয় ও সামাজিক হস্তক্ষেপ, চলচ্চিত্রপাঠ এবং বিষয় চলচ্চিত্র। এই আসর সকলের জন্য উন্মুক্ত থাকে।








