DUFS Organization Website

DUFS Organization Website

ফ্ল্যাশব্যাক

 

Flashback is the official publication of Dhaka University Film Society. It is an annual publication that has been continuing for more than fourteen years. Usually, this publication is written on various topics relevant to films. But exceptions are welcomed too. For example, we can look at one flashback brought out on the occasion of Rabindranath’s 150th birth anniversary. Through the flashback, anyone can get acquainted with new ideologies as many people’s thoughts are associated with its creation.

Previous Flashbacks

বাংলাদেশের প্রামাণ্যচিত্র

স্বাধীন বাংলাদেশের প্রথম চারটি চলচ্চিত্র প্রামাণ্যচিত্র। সে হিসেবে আমাদের প্রামাণ্যচিত্র অর্ধশতক পার করতে চলল। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো এত বছর পরও প্রামাণ্যচিত্র বাংলাদেশে অবহেলিত থেকে গেছে। চলচ্চিত্র জগতে এটি নিয়ে আলাপ-আলোচনা নেই বললেই চলে । এমনকি চলচ্চিত্র সংসদসহ আরও যারা চলচ্চিত্রবিষয়ক কর্মকাণ্ড পরিচালনা করেন তাদের কাজেও কাহিনিচিত্রের প্রাধান্য দেখা যায়। এরকম পরিস্থিতিতে প্রামাণ্যচিত্র নিয়ে কাজ করার তাগিদে ফ্ল্যাশব্যাকের এই সংখ্যার অবতারণা।

পূর্ব ইউরোপীয় চলচ্চিত্র

‘পূর্ব ইউরোপ’ শব্দটি আমাদের কাছে যে ভূখন্ড বা ভৌগোলিক অবস্থাকে নির্দেশ করে, প্রকৃতপক্ষে এটি তার চেয়েও বিশদ বিস্তৃত একটি ধারণা বহন করে। মানচিত্রের গণ্ডি পেরিয়ে পূর্ব ইউরোপ বিভিন্ন বৈচিত্র্যময় জাতি, নৃগোষ্ঠী, ধর্ম, রাজনৈতিক দল ও মতাদর্শ, এবং সাংস্কৃতিক রীতিনীতি- ইত্যাদির সমন্বয়ে পূর্ণতা লাভ করে। পূর্ব ইউরোপীয় কৌতূহলোদ্দীপক সব চলচ্চিত্র সেখানকার দেশীয় সংস্কৃতি, ভাষিক ছন্দ, স্বপ্নিল ভাবালুতার রোমাঞ্চকর চিত্রায়ণ- ইত্যাদির সংমিশ্রণে পেয়েছে এক নান্দনিক অবয়ব। তথাকথিত বাঁধা নিষেধ ভেঙে চলচ্চিত্রনির্মাতা, চিত্রনাট্যকার, অভিনেতা- সকলে মিলে চর্চা করেছেন পরাবাস্তবতা ও জটিল সব বিমূর্ত ধারণা।

স্বাধীন চলচ্চিত্র

যেখানে সব দ্বার রুদ্ধ প্রতীয়মান হয়, সেখানেই আবিষ্কার ঘটে নতুন চিন্তার, নতুন পথের। স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা সেই নতুন পথের যাত্রী হয়ে বারবার অবতীর্ণ হয়েছে। তৈরী করেছে নতুন চলচ্চৈত্রিক ভাষা।

বাংলাদেশের তরুণ প্রজন্ম দুর্বার আগ্রহ নিয়ে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের দিকে ঝুঁকছে। তাদের চলচ্চিত্র পরিবেশনার একটা উপযুক্ত পরিবেশও তৈরী হওয়ার অপেক্ষায় স্বাধীন নির্মাতাদের দুটি সাক্ষাৎকার এবং তিনটি স্বাধীন চলচ্চিত্রের পর্যালোচনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে স্বাধীন চলচ্চিত্র নিয়ে গোলটেবিল বৈঠকের আলোচনা লিপিবদ্ধ করা হয়েছে।