DUFS Organization Website

DUFS Organization Website

‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (Dhaka University Film Society) চলচ্চিত্র শিল্পের প্রসারে বিশেষ অবদান রাখছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে। 

১০ হতে ১৪ ফেব্রুয়ারি (২৭ মাঘ হতে ২ ফাল্গুন) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ধারাবাহিক আয়োজনের ১৬ তম ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’ উদযাপন করে। এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিলো।