DUFS Organization Website

DUFS Organization Website

Film Appreciation Course

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২২

শিল্প মানুষের সৃষ্টিশীল সত্তার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। প্রতিটি শিল্পমাধ্যমের রয়েছে নিজস্ব ভাষা, যা তাকে অন্যান্য সকল প্রকাশভঙ্গি থেকে আলাদা করে। শিল্পমাধ্যম হিসেবে সিনেমা যেমন নবীন, তেমনি বিচিত্র।
 
মাত্র এক শতাব্দীর কিছু পূর্বে আবির্ভূত হয়ে একেবারে সমাজ-সভ্যতার প্রতিটি স্তরে এতখানি প্রভাব বিস্তার করেছে যে, তার বিশ্লেষণ, বিনির্মাণ ও মূল্যায়নের পেছনে রয়েছে তত্ত্ব, নীতি-পদ্ধতির একটি বিস্তীর্ণ দিগন্ত। একটি চলচ্চিত্রকে তার সমাজ কীভাবে গ্রহণ করছে, কোন ধরনের অর্থ কিংবা অর্থহীনতা তার ওপর আরোপ করছে, তার থেকে কী প্রত্যাশা করছে, এসব কিছুর প্রত্যুত্তর উন্মোচন করে দেয় সেই সমাজের মনস্তাত্ত্বিক গঠনের অলিগলি।
 
তাই, চলচ্চিত্রের ভাষা, ইতিহাস, দর্শন ও নান্দনিকতার মতো একেবারে মৌলিক কিছু বিষয়ের ওপর আলোকপাত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত হয়েছিলো ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২২’।

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৮

সিনেমা দেখা আর সিনেমাকে উপলব্ধি করা- দুটো কি এক? একটি চলচ্চিত্রকে আপনি তখনই পুরোমাত্রায় উপলব্ধি করতে পারবেন যখন চলচ্চিত্রটির চিত্রনাট্য থেকে চলচ্চিত্রায়ন, সম্পাদনা থেকে অভিনয়শৈলী, সঙ্গীতায়ন এমনকি প্রতিটি দৃশ্যের সূক্ষ্মাতিসূক্ষ বিষয়গুলোকেও আপনি নজরে রাখতে পারবেন।
 
শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রের সম্পূর্ণ নিজস্ব ভাষা রয়েছে। অডিও-ভিজ্যুয়াল এই চলচ্চিত্রভাষার রয়েছে নিজস্ব ব্যাকরণ ও পদ্ধতি। প্রয়োজনীয় জ্ঞান অর্জনের মাধ্যমে সিনেমার এই ভাষাকে বুঝতে এবং বিশ্লেষণ করতে পারাটাই হচ্ছে ফিল্ম এপ্রিসিয়েশন বা চলচ্চিত্র উপলব্ধি।
ফিল্ম এপ্রিসিয়েশন বা চলচ্চিত্র উপলব্ধি সঠিকভাবে চলচ্চিত্রকে উপলব্ধি করতে এর ইতিহাস, ভাষা এবং নান্দনিকতার বিভিন্ন ধারা সম্পর্কে ধারণা দিয়ে থাকে।
চলচ্চিত্রকে সঠিক পদ্ধতিতে অনুধাবন করার চর্চা এবং সিনেমা নিয়ে তাত্ত্বিক আলোচনার ক্ষেত্র তৈরি করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ “ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৮“ এর আয়োজন করেছিলো। এ কার্যক্রমে চলচ্চিত্র অনুধাবন ও নির্মাণের বিভিন্ন দিক যেমন- চলচ্চিত্র ভাষা, ইমেজ,কম্পোজিশন ও মোটিভ, চলচ্চিত্রের কন্টেক্সট পাঠ, চলচ্চিত্র বোধ ও সমালোচনা, চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।